প্রকাশিত

০৪/০৮/২০২৬ ০৪:৫৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

শ্রেষ্ঠ ওসি দিরাইয়ের আমিনুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দিরাইয়ের আমিনুল ইসলাম

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৪:৫৭:০০ অপরাহ্ন

ছবি: ।

দিরাই প্রতিনিধিঃ


​সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অধিক হারে মামলা নিষ্পত্তি, গ্রেফতারি অভিযান এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসামান্য অবদান রাখায় সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম (বিপি-৭৫০২০০৮৬৮৩)।

​জুলাই/২০২৬ খ্রিষ্টাব্দের কর্মমূল্যায়নের ভিত্তিতে আজ ৪ আগস্ট সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা পত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান (বিপি-৭৩৯৯০০৮১৯১)।

​সম্মাননা স্মারকে জানানো হয়, জুলাই মাসে মামলা নিষ্পত্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান, নিয়মিত মামলায় সফল গ্রেফতার অভিযান পরিচালনা এবং চোরাচালান বিরোধী কঠোর অবস্থানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের সেরা অফিসার ইনচার্জ হিসেবে তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়।


​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, এ অর্জন পুরো দিরাই থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পুলিশ সদাসর্বদা সচেষ্ট। এই স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিল।


​এদিকে ওসি মোঃ আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দিরাই থানা পুলিশ পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এইচ বি বা