প্রকাশিত

০৯/০৮/২০২৬ ০৯:১৮:২১ অপরাহ্ন

সিলেট জুড়ে

সুনামগঞ্জের দিরাইয়ে

দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৯:১৮:২১ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ পিস ইয়াবাসহ জাবেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।


রোববার (৯ আগস্ট) রাত ৮ টার দিকে দিরাই বাজার আখড় পয়েন্ট এলাকার থেকে দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি পৌর এলাকার চন্ডিপুর গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।


দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন, আটককৃত জাবেদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।

কে ইউ এন