প্রকাশিত

১৮/০৮/২০২৬ ০৭:২৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ছাতকে মোবাইল কোর্ট:

চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৭:২৩:০০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের ছাতক বাজার ও পাগল হাসান চত্বরে বিভিন্ন পশুখাদ্যের দোকান ও মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি পোল্ট্রি ফিড ও ওষুধের দোকান এবং কসাইখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মানহীন ও পচা মাংস জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী বিভিন্ন অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে পশুখাদ্য ও ওষুধ বিক্রয়কারী বিভিন্ন দোকান এবং মাংসের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র, পণ্যের মান ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করা হয়।

এ সময় অনিয়ম ও মানহীন পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মানহীন ও পচা মাংস জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পশুখাদ্য ও মাংসের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কে ইউ এন