প্রকাশিত

১৯/০৮/২০২৬ ০৮:৫৯:৩৬ অপরাহ্ন

জাতীয়

গ্রেফতার করল ডিবি

পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে সুমাইয়া-সাকলাইন গ্রেফতার

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৮:৫৯:৩৬ অপরাহ্ন

ছবি: ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প'র্নো'গ্রা'ফিক কনটেন্ট তৈরি, প্রচার ও অনলাইনে বিক্রির অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, সুমাইয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপত্তিকর কনটেন্ট এবং সেগুলো বিক্রির বিজ্ঞাপন পাওয়া যায়। অভিযোগ রয়েছে, মোবাইল আর্থিক সেবার মাধ্যমে নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকদের কাছে অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি করা হতো।

গত ১১ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকা থেকে প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে আটক করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত ও পলাতক সহযোগীদের গ্রেপ্তারে আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

কে ইউ এন