প্রকাশিত

০৩/০৯/২০২৬ ০৬:০৭:০৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে এক শিশুর মৃত্যু হয়েছে

সিলেট হাম সন্দেহে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৬:০৭:০৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে নতুন করে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সিলেট জেলার এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৩, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৩৪ সন্দেহজনক রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সর্বমোট ১৫৫ জনের মৃত্যুর তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৫ এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।


সিলেট/তা/১