এসআরবি-৯ এর অভিযানে ভিকটিম উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ স্কুল ছাত্রী অপহরণের প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৩:১৭:১৭ অপরাহ্ন
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম (১৪) সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ১নং বিবাদী ছাব্বির হোসেনের সঙ্গে ভিকটিমের গত কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ঘটনার তারিখ ২১/০৮/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় ভিকটিমের মাতা ঘুম থেকে উঠে ভিকটিমকে বসতঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও ভিকটিমের সন্ধান না পেয়ে তিনি গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি জানতে পারেন যে, গত ২১/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় ১নং বিবাদী ছাব্বির হোসেন অন্যান্য বিবাদীদের সহযোগিতায় বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ভিকটিমকে তার বসতবাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মাতা স্থানীয়ভাবে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় সিলেটের গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল গত ১৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া মাঝপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ-০৯/১০/২৬খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৭/৩০; এর মূলে সিলেটের গোলাপগঞ্জ থেকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- ছাব্বির হোসেন (২৩), পিতা-গেন্দু মিয়া, সাং-কায়েস্থঘাট চক (হাড়িয়ারগাঁও), থানা- বালাগঞ্জ, জেলা-সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছ। বিজ্ঞপ্তি
কেএন