প্রকাশিত

০৫/০৯/২০২৬ ১০:৩৩:৩৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের সমাজসেবী তারা মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ১০:৩৩:৩৪ অপরাহ্ন

ছবি: ।

গোলাপগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মফজ্জুল হোসেন তারা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি--রাজিউন) বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের উত্তরভাগের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িযে পড়রে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করেন।

পরদিন গতকাল শুক্রবার বেলা সোয়া দুইটায় পাঁচমাইল বাজার সংলগ্ন উত্তরভাগ মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্টিত হয়। এতে ইমামতি করেন মরহুমের পুত্র, তালামিয সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা রেদওয়ান হোসেন। জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, বাংলা 'মাসিক ‌‌পরওয়ানা' সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, সিলেট প্রেসক্লাব সহ সভাপতি ফয়ছল আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাবেদ হোসেন,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, সহ শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সিলেট মহানগরীর সভাপতি আরিফ সামাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সাঈদ মো. আশিক, মহানগরীর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম জাবির।

জানাজাপূর্ব জমায়েতে বক্তারা বলেন, তারা মিয়া ছিলেন একজন দ্বীনদার মানুষ। নিরেট সমাজহিতৈষী। যিনি এলাকার ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাটের উন্নয়নে অসামান্য অবদান ও রেখে গেছেন। তাঁর মৃত্যুতে অপুরণীয় ক্ষতি হয়েছে। যা সহজে পুরন হবার নয়।


কে ইউ এন