প্রকাশিত

১৫/১১/২০২৫ ০৫:৪০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৫:৪০:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে নিজ বাসা থেকে এক মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার করেরপাড়া এলাকার কলেজ ছাত্রীর নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রিয়া শর্মা (২২) জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।
পুলিশ জানায়, সকালে প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে