প্রকাশিত

২০/০৯/২০২৬ ০৬:০৬:১৯ অপরাহ্ন

রাজনীতি

নতুন কমিটি গঠন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৬:০৬:১৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
রোববার দুপুরে এ দুটি কমিটি অনুমোদন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

সিলেট জেলা যুবদলের নতুন সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু। অপরদিকে, মহানগর যুবদলের নতুন সভাপতি মির্জা মো. সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

এদিকে, নতুন কমিটি অনুমোদন হওয়ায় প্রাণচাঞ্চল্যতা ফিরেছে সিলেটে যুবদলের রাজনীতিতে।

নতুন কমিটি গঠিত হওয়ায় রোববার বিকেলে সিলেট নগরীতে আনন্দমিছিল করে নব গঠিত কমিটির নেতারা।


কে ইউ এন