প্রকাশিত

২৩/০৯/২০২৬ ০৯:১৩:০৯ অপরাহ্ন

বিনোদন

অভিনয়ের ২৮ বছরের দীর্ঘ পথচলায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী দীপা খন্দকার

অনেকে নাম ধরে না ডেকে ‘ফুফু’ বলে ডাকেন: দীপা খন্দকার

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৯:১৩:০৯ অপরাহ্ন

ছবি: ।

অভিনয়ের ২৮ বছরের দীর্ঘ পথচলায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। নায়িকা থেকে এখন মা, ভাবি, বোন, খালা কিংবা ফুফুর চরিত্রে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি ‘এটা আমাদের গল্প’ সিরিজে ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।
দীপা খন্দকার মনে করেন, বয়স ও জীবনের পরিবর্তনের সঙ্গে পর্দার চরিত্রেও পরিবর্তন আসা স্বাভাবিক।
তার ভাষায়, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’
‘এটা আমাদের গল্প’-এর ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, তা ভাবেননি বলেও জানান দীপা।
তার দাবি, এখন রাস্তায় বের হলে অনেকে নাম ধরে না ডেকে ‘ফুফু’ বলেই ডাকেন।
সাম্প্রতিক ৮০-৯০ দশকের লুকের ট্রেন্ড নিয়েও কথা বলেন তিনি।
জানান, খুব শিগগিরই আশির দশকের লুকে নিজের ছবি প্রকাশ করবেন। এদিকে রাজের ‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া চরিত্রে দেখা যাবে দীপাকে। পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ বেশ কিছু নতুন কাজ করছেন তিনি।
পান্থ আফজালের সঞ্চালনায় দীপা খন্দকারের পূর্ণ সাক্ষাৎকার ‘স্টার স্টোরিজ’ দেখা যাবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।


বিনোদন/তা/৩