সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৩:৫৭:০৩ অপরাহ্ন
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এমন তথ্য জানিয়ে আরিফুল হ চৌধুরীর সহকারী সোহেল আহমদ তিনি বলেন, মন্ত্রী মহোদয় এখন অনেটাই সুস্থ। গতরাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কুমারপাড়ার বাসায় আসেন। আজ সকাল সাড়ে ১১ টার ফ্লাইটে তিনি ঢাকা চলে গেছেন।
জানা যায়, শুক্রবার সিলেটে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন আরিফুল হক চৌধুরী। তাকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ডা. শিশির বসাক, ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।
জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেন সংসদ সদস্য আরিফুল হক চেীধুরী।
কেএন