প্রকাশিত

২৭/০৯/২০২৬ ০৭:২৭:২৫ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

কলেজ পরিচালনা পরিষদের ১৩৭তম সভা অনুষ্ঠিত

মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ পরিচালনা পরিষদের ১৩৭তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৭:২৭:২৫ অপরাহ্ন

ছবি: ।


সিলেটের মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ পরিচালনা পরিষদের ১৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মো. আবিদুর রহমান।

সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমদ, বিদ্যোৎসাহী সদস্য দেওয়ান আসকির আলী, হিতৈষী সদস্য গোলজার হোসাইন, অভিভাবক সদস্য মো. মকছুছুল করিম চৌধুরী, মো. জিল্লুল হক, চিকিৎসক প্রতিনিধি ডা. সোলাইমান আহমদ, শিক্ষক প্রতিনিধি সালমা বেগম, মো. আলমগীর হোসেন ও মঈনুর রহমান। সভায় কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক বিষয়াদি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।


ডেস্ক রিপোর্ট :