প্রকাশিত

২৮/১১/২০২৫ ১২:৪২:১৭ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

ময়নামতি রেজিমেন্টে বিএনসিসির জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনা

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১২:৪২:১৭ অপরাহ্ন

ছবি: ।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের আয়োজনে-২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ময়নামতি রেজিমেন্ট বিএনসিসি সদর দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি। তিনি কৃতী ক্যাডেটদের হাতে সংবর্ধনা স্মারক ও নগদ বৃত্তি প্রদান করেন।
বিএনসিসির তথ্য অনুযায়ী, এ বছর ময়নামতি রেজিমেন্টের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৪ জন ক্যাডেট এসএসসিতে এবং ২৮ জন ক্যাডেট এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী ক্যাডেটদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে রেজিমেন্টের কর্মকর্তাবৃন্দ, ক্যাডেট, শিক্ষক, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


শুভ প্রতিদিন/এমকে