প্রকাশিত

০২/১২/২০২৫ ০১:১৩:৪২ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

৩০০ টাকায় ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০১:১৩:৪২ অপরাহ্ন

ছবি: ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র লাগবে। কেন্দ্রীয় সংসদের জন্য তিনশো টাকা এবং হল সংসদের জন্য লাগছে দুইশো করে টাকা ব্যাংকে জমা দিতে হবে। বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।

শুভ প্রতিদিন/এমকে