প্রকাশিত

০২/১২/২০২৫ ০৪:৫০:৫০ অপরাহ্ন

শিক্ষাঙ্গন

শাকসু নিবার্চনে প্রথম দিনে ৪৬ জনের মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৪:৫০:৫০ অপরাহ্ন

ছবি: ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর)সকাল ১০টা থেকে আইইসিটি বিল্ডিং এ অবস্থিত শাকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। কেন্দ্রীয় শিক্ষার্থীদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র লাগবে।
শাকসু নির্বাচন কমিশনের মিডিয়া মুখপাত্র অধ্যাপক ড.নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। কেন্দ্রীয় সংসদে ২৬ জন এবং হল সংসদের জন্য ২০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

শুভ প্রতিদিন/এমকে