প্রকাশিত

০৩/১২/২০২৫ ০৪:২৫:৩২ অপরাহ্ন

সিলেট জুড়ে

শ্রীমঙ্গলে কারখানায় ট্রলি চাপায় নারী কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৪:২৫:৩২ অপরাহ্ন

ছবি: ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলির চাপায় মার্জিয়া বেগম (৪০) নামের এক নারী পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকার রশনী পলি ফাইবার কারখানায় এ ঘটনা ঘটে। নিহত মার্জিয়া ওই এলাকার পাত্রীকুল গ্রামের তেপাড়ার বাসিন্দা, আব্দুল হাসিম মিয়ার মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন কামাল বলেন, সকালে কারখানায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন মার্জিয়া। এ সময় কারখানার মালামাল পরিবহনের একটি ট্রলি পেছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী কারখানায় জড়ো হয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় কারখানার শ্রমিকরা বেরিয়ে যায় বলে জানান তিনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুভ প্রতিদিন/এমকে