প্রকাশিত

১৪/১২/২০২৫ ০৩:২৬:৩৩ অপরাহ্ন

আন্তর্জাতিক

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা চালাল কারা?

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৩:২৬:৩৩ অপরাহ্ন

ছবি: ।


জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের দুই সেনা -পুরোনো ছবি।
সুদানের আবেইতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী আবেইর (ইউনিএসএফএ) অধীনে সেখানে মোতায়েন ছিলেন। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) এ ভয়াবহ হামলা হয়।
গৃহযুদ্ধে জর্জরিত সুদানের সেনা-সরকার এ নিয়ে এক বিবৃতি দিয়েছে। তারা নিন্দা জানিয়ে বলেছে, প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলা চালিয়েছে।
দেশটির সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান শান্তিরক্ষীদের ওপর এ হামলাকে ‘বিপজ্জজনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করেছেন।


শুভ প্রতিদিন/এমকে