প্রকাশিত

০১/১১/২০২৬ ০৫:৫০:৩৮ অপরাহ্ন

আন্তর্জাতিক

লোডশেডিং

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৫:৫০:৩৮ অপরাহ্ন

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

 

রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

 

তিনি জানান, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে মানুষকে উৎসাহিত করতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

গ্রামাঞ্চলের লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে বেশ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান হলে গ্রামে লোডশেডিং থাকবে না।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এখন গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরশীল নন।

বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়নের কথা বলা হলেও লুটপাটের প্রভাব এখন ভোগ করতে হচ্ছে।

s/c