প্রকাশিত

২১/১০/২০২৬ ০৩:৪৫:০১ অপরাহ্ন

আন্তর্জাতিক

তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোয় হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৩:৪৫:০১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোয় হামলায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কায় টানা কয়েক দিন ধরে সংঘাতের বিস্তার ও জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি কারনে বিশ্ববাজারে অপরিশোধিত ঊর্ধ্বমুখী রয়েছে তেলের দাম।

বুধবার (২১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে।

তেলের বাজারে অস্থিরতা বাড়ার অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা। জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও সংকুচিত হতে পারে। এতে অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে।

সূত্র: আল-জাজিরা

কেএন