প্রকাশিত

০২/০১/২০২৬ ১১:০১:১৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: ০২/০১/২০২৬ ১১:০১:১৩ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) পবিত্র জুম্মার নামাজের পর সিলেট জেলা আনসার ভিডিপি জামে মসজিদে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস,পিএএমএস ও বাহিনীর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি ও পরকালীন শান্তির জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও মানসিক শক্তি দানের দোয়া করা হয়।
বরেণ্য এই রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
জাতির এই শোকাবহ সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।


এমকে