ছবি: ।
সিলেট–২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্রে তফসিল অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেন।
শুভ প্রতিদিন/এমকে