ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা
প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০৬:৫১:০৮ অপরাহ্ন
ছবি: ।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।আগামী কাল শুক্রবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। দলে ফিরেছেন অভিজ্ঞ ও আক্রমণাত্মক ব্যাটার কুশল পেরেরা।
ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন না এনে সাম্প্রতিক পাকিস্তান সফরের দলটাই প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। সেই দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১১৫ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে টি–টোয়েন্টি দলে আবারও সুযোগ পেয়েছেন পাভান রথনায়াকে।
অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন পেসার নুয়ান থুশারা, অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও লেগ স্পিনার দুশান হেমন্তা। বাঁহাতি স্পিনার দুনিথ ভেলালাগে দীর্ঘদিন টি–টোয়েন্টি না খেললেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তিনি সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে এই সংস্করণে মাঠে নেমেছিলেন। স্পিন আক্রমণে তার সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকসানা। পাশাপাশি ফিঙ্গার স্পিন অপশনে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালঙ্কা।
পেস বিভাগে দলে আছেন দুশমন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাতিরানা ও ইশান মালিঙ্গা। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে গড়পড়তা পারফরম্যান্সের কারণেই নুয়ান থুশারাকে বাদ দেওয়া হয়েছে, যদিও তিনি গত সেপ্টেম্বর থেকে নিয়মিত দলে ছিলেন।
এমকে