সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?
সিটি করপোরেশনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের?
প্রকাশিত: ১৫/০২/২০২৬ ০৬:২৩:০৩ অপরাহ্ন
ছবি: ।
আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এমন আভাস দিয়েছেন মঞ্চের সদস্য ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একাধিক পোস্টে এ ঘোষণা দেন জুমা। জুমা তার ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয়?’ পরে আরেক পোস্টে জুমা জাবেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, ‘আবদুল্লাহ আল জাবের, প্রার্থী, ঢাকা দক্ষিণ।’ মুহূর্তেই তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই আব্দুল্লাহ আল জাবেরকে স্বাগত জানান। তবে ইনকিলাব মঞ্চ বা আব্দুল্লাহ আল জাবের এবিষয়ে এখন পর্যন্ত কোনো পোস্ট করেননি।
এইচ বি বা