সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০২:৪৫:০০ অপরাহ্ন
ছবি: ।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে রোববার (৯ নভেম্বর) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ির সামনে অনুষ্ঠিত হয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
সুরমা নদীর তীরে সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এই স্থাপনার পটভূমিতে ট্রফি উন্মোচনের মাধ্যমে এক ভিন্নধর্মী আয়োজন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানটিতে দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডি বালবার্নি যৌথভাবে ট্রফি উন্মোচন করেন। এরপর তারা ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
শুভ প্রতিদিন/এমকে