ছবি: শুভ প্রতিদিন ১০-১১-২০২৫।
১০ থেকে ১২ বছর ধরে বেহাল অবস্থা রাস্তাটির। এ সড়কের এমন কোনো অংশ নেই যেখানে ভাঙা, গর্ত আর খানাখন্দ নেই। এভাবেই চলছে দিনের পর দিন। অথচ সেখানে প্রশাসন আছে, সড়ক দেখভালের মানুষজনও আছেন। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকার মানুষ। কিন্তু এ পর্যন্ত সেখানে কোনোই ব্যবস্থা নেয়া হয়নি। যেন অভিভাবহীনতার কারণেই রাস্তাটির এমন দশা। সিলেট থেকে শেওলা-জকিগঞ্জ সড়কের দুর্ভোগের এ চিত্রের কারণে এ সড়কে চলাচলকারী যাত্রীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসীর সঙ্গে আলাপকালে জানা গেছে, ১৯৯১ সালে এমপি মাওলানা উবায়দুল হকের সময় এ সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। মাটি ভরাট হয়। এরপর বহুদিন কাজ হয়নি। ২০০১ সালে এমপি ফরিদ চৌধুরীর সময় সড়কটি পাকা হয়। এরপর আর এ পর্যন্ত এলজিইডি'র আওতাধীন এ সড়কটিতে একটি ইটও লাগেনি। স্থানীয় লোকজন নিজেদের পক্ষ থেকে মাঝেমধ্যে গর্তগুলো ভরাট করেন বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে এ সড়কের চিত্র দেখতে গেলে জিরো পয়েন্ট থেকে জকিগঞ্জ পর্যন্ত সড়কের এই বেহাল দশা দেখা যায়। জিরো পয়েন্ট থেকে পাঞ্জিপুরি সেতু পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে গর্ত নেই। এমন গর্ত দেখা গেছে, যেখানে পানি জমে আছে দিনের পর দিন। এমনও গর্ত আছে যেখানে গাড়ি পড়লে সহজে উঠে না। রোগী বাহী গাড়ি এ সড়ক দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিভি-ন্ন গ্রামের ভেতর দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করে লোকজন যাতায়াত করছেন। এ সড়কের দুই পাশে অসংখ্য স্কুল-কলেজ মাদরাসা রয়েছে। যেগুলোতে যাতায়াতে শিক্ষার্থীদেরও কষ্ট হচ্ছে। এ সব গর্তে অনেক সময় গাড়ি আটকে দিনের পর দিন পড়ে থাকে। ফলে অন্যরকম ভোগান্তিতে পড়েন তারা। স্থানীয় গফ্ফারনগর মাদরাসার মুহতামিম হাফিজ তাহির আহমদ দৈনিক শুভ প্রতিদিন'কে বলেন এই এলাকার মানুষজনের কষ্ট দিন দিন বাড়ছে। আশপাশ সবকটি ইউনিয়নের মানুষ এ সড়ক দিয়েই চলাচল করেন। সড়ক কর্তৃপক্ষের উচিত এটি দ্রুত মেরামত করা। শিপার আহমদ নামের এলাকার এক যুবক জানান, এই একটি সড়কের কারণে হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। বারোজনি গ্রামের বিশিষ্ট মুরব্বী মাওলানা সালেহ আহমদ এ প্রতিবেদককে জানান, গত ৮ অক্টোবর জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয় রাস্তা মেরামতের জন্য। এ সময় জেলা প্রশাসক তাদের কথাও শুনেন। কিন্তু এ পর্যন্ত এ দরখাস্ত দেয়ার ফল খোঁজে পাননি তারা। সড়ক বিভাগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সালেহ আহমদ জানান তারা লিখিত দরখাস্তে আনুমানিক পুণর্বাসন খরচ উল্লেখ করে জেলা প্রশাসক, এলজিইডি, উপজেলা প্রশাসনকে এ দরখান্ত দিয়েছে। যার সংস্কারে বা মেরামতে ব্যয় হতে পারে আনুমানিক ২২ লক্ষ টাকা। তারা একজন প্রকৌশলী দ্বারা একটি সম্ভাব্য খরচের সম্ভাব্য বাজেট তৈরী করেও দিয়েছেন। এরপরও এসব ব্যাপারে কোনোই পদক্ষেপ নেই। স্মারকলিপিতে তারা এলাকার মানুষের কষ্টের কথা তুলে ধরার পাশাপাশি সরাসরিও জেলা প্রশাসককে বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন। তবু কাজের কাজ কিছু হচ্ছে না। এ ব্যাপারে এলজিইডি দিলেটের উপ-সহকারী মাকৌশলী এ জেড এম আহের গতকাল শুভ প্রতিদিন'কে জানিয়েছেন সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার হয়নি ঠিক। তবে সংস্কারের জন্য একটি প্রবল্প নেয়া হয়েছে। বাজেট হবে প্রায় ৪ কোটি ১৭ লক্ষ টাকা। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। কার্যাদেশ পাওয়া গেলে কাজ শুরু হতে দেরী হবেনা বলেও এই কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করে।
শুভ প্রতিদিন/এমকে