সংবর্ধনা সভার সময় পরিবর্তন
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সভার সময় পরিবর্তন
প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ০৩:৪৬:৪০ অপরাহ্ন
ছবি: ।
'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ৫ আগস্ট ঢাকার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য 'জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত সকাল ১১টার পরিবর্তে অনুষ্ঠানটি একই দিন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সকল আমন্ত্রিত অতিথি, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের পুনর্নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এইচ বি বা