প্রকাশিত

০২/০৯/২০২৬ ০৫:৪৫:৩৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে বেকারিতে অভিযান, জরিমানা ও সিলগালা

প্রকাশিত: ০২/০৯/২০২৬ ০৫:৪৫:৩৭ অপরাহ্ন

ছবি: সিলেটে বেকারিতে জেলা প্রশাসনের অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা ও আরেকটি সিলগালা করা হয়েছে।

সিলেটে বেকারিতে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও আরেকটি বেকারি সিলগালা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে নগরীর আম্বরখানার খাসদবির ও বাদাম বাগিচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিস্কুটের লাইসেন্স নিয়ে অন্য পণ্য তৈরির অভিযোগে খাসদবির এলাকার রুপালি বিস্কুট বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার, অগ্রিম মেয়াদোত্তীর্ণ লেবেল তৈরি এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে প্রেসিডেন্ট হোম মেইড বেকারিকে সিলগালা করে দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, নিয়মিত মামলা দিয়ে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

শুভ প্রতিদিন/এমকে