প্রকাশিত

০৮/০৯/২০২৬ ০৬:৫৮:১০ অপরাহ্ন

দেশজুড়ে

প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক

কারামুক্ত হলেন বিদিশা

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৬:৫৮:১০ অপরাহ্ন

ছবি: ।

প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি কারামুক্ত হন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার অলিভা শারমিন জানান, প্রতারণার মামলায় এ কারাগারে বন্দি ছিলেন বিদিশা সিদ্দিক।
দুপুরে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিক কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


জাতীয়/তা/২