প্রকাশিত

১৮/১০/২০২৬ ০৬:৩৬:০৬ অপরাহ্ন

দেশজুড়ে

৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি

দুর্গাপূজায় ২ হাজার ৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৬:৩৬:০৬ অপরাহ্ন

দুর্গাপূজায় ২ হাজার ৭২৭ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি

ছবি: দুর্গাপূজায় নিরাপত্তায় বিজিবি।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সারা দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় টহল, গোয়েন্দা নজরদারি ও দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। পাশাপাশি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, কোনো সংবেদনশীল তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি।

এদিকে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন মাহবুব মোরশেদ। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই তাঁদের ফেরত পাওয়া যাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, আটক দুই পুলিশ সদস্য সুস্থ আছেন।

উল্লেখ্য, শশীদল সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ব্রাহ্মণপাড়া থানার ওই দুই পুলিশ সদস্য বিএসএফের হাতে আটক হন। তাঁদের ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

s /a