প্রকাশিত

১৭/১০/২০২৬ ০৯:০১:২১ অপরাহ্ন

দেশজুড়ে

কক্সবাজার

উখিয়ার টুপটুপ রিসোর্টে ম্যানেজার আটক

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৯:০১:২১ অপরাহ্ন

উখিয়ার টুপটুপ রিসোর্টে ম্যানেজার আটক

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ‘টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। 
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

তিনি জানান, সুমনকে থানায় নেওয়া হচ্ছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ শনিবার সকাল ৭টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন কাঠের তৈরি এই তিনতলা রিসোর্টটিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয় এবং অন্তত ৬ জন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, রিসোর্টটির কোনো ফায়ার সেফটি লাইসেন্স ছিল না এবং জুনে ঝুঁকিপূর্ণ বলা হলেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। কউক চেয়ারম্যান জানান, রিসোর্টটি অনুমোদনহীন ছিল। কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের ৩ দিনের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

এর আগে, বিকেল ৩টার দিকে রিসোর্টটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কেএন