প্রকাশিত

০৯/০৯/২০২৬ ০২:১৮:৪০ অপরাহ্ন

আন্তর্জাতিক

ইরানের বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি বিমান সংস্থাসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।

ইরানের ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০২:১৮:৪০ অপরাহ্ন

ছবি: ।

ইরানের বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি বিমান সংস্থাসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, ইরান সরকার বিমান চলাচল খাতকে অস্ত্র, জনবল ও অবৈধ পণ্য পরিবহনে ব্যবহার করে আসছে। এ ধরনের কর্মকাণ্ডে সহায়তা করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ইরান সরকারের জন্য ‘আর্থিক সহায়তা’ বা অর্থনৈতিকভাবে টিকে থাকার পথ তৈরি করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছিল, নতুন নিষেধাজ্ঞা তারই ধারাবাহিকতা।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে যারা ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখছেন, তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা।
এসব প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন অব্যাহত রাখলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।
নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের বিমান চলাচল খাতে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়ল।
ওয়াশিংটনের দাবি, ইরানের বিভিন্ন কার্যক্রমে অর্থনৈতিক সহায়তার পথ বন্ধ করতেই এ ধরনের নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা


আন্তর্জাতিক/তা/২