প্রকাশিত

১৪/০৯/২০২৬ ০৭:০৪:৩৫ অপরাহ্ন

জাতীয়

সেখানে অবস্থানকালে একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর একটি একক ছবি ভেঙে ফেলেন

ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৭:০৪:৩৫ অপরাহ্ন

ছবি: ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে অবস্থিত সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নার সাঁটানো ছবি ছিড়ে ফেললেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের দুই সন্তানকে নিয়ে ডাকসু ভবনের সংগ্রহশালায় আসেন আবু তৈয়ব হাবিলদার।
সেখানে অবস্থানকালে একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর একটি একক ছবি ভেঙে ফেলেন।
এরপর ফ্রেম থেকে ছবিটি বের করে তা ছিঁড়ে ফেলেন।
পরে তিনি আরো দুটি ছবি মেঝেতে আছড়ে ভাঙেন এবং একইভাবে ফ্রেম থেকে বের করে সেগুলোও ছিঁড়ে ফেলেন।
এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘যা মন চায় তা করতে দেওয়া হবে না।
এই খলনায়কের ছবি ডাকসুতে থাকবে না।
তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত বলে দাবি করেছেন।
এদিকে, ডাকসুর সংগ্রহশালায় ভাঙচুরের এই ঘটনার পর পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এক বার্তায় তিনি জানান, ভাঙচুরের ঘটনার বিষয়ে আজ বিকেল ৪টায় ডাকসু ভবনের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।


জাতীয়/তা/২