৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
সিলেটে আজ রাত ৯টা থেকে গ্যাস সরবাহ বন্ধ থাকবে
প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৪:৩২:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) বিষয়টি নিষ্চিত করেন।
নগরীর যে সকল এলঅকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে, বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা, চন্দনটুলা এবং আম্বরখানা থেকে এয়ারপোর্ট সড়কের উত্তর পাশে থাকা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জেজিটিডিএসএল কর্তৃপক্ষ।
KN