ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রানার টিভির সিও আ স ম মাসুম
প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০২:৩০:৪৩ অপরাহ্ন
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের উন্নয়ন এবং কমিউনিটির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন রানার টিভির সিইও ও সাংবাদিক আ স ম মাসুম।
বার্মিংহামের নিউ বিংলে হলে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন বার্মিংহাম মেইলের সম্পাদক গ্রায়াম ব্রাউন।
এবারের আয়োজনে প্রথমবারের মতো ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভাগ চালু করা হয়। এই বিভাগে প্রথমবারের স্বীকৃতি অর্জন করেন সাংবাদিক আ স ম মাসুম।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও অর্জনের নানা দিক তুলে ধরেছেন তিনি। পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, সাংবাদিক সংগঠনের নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার অগ্রযাত্রা, গণমাধ্যমের উন্নয়ন এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
কে ইউ এন