প্রকাশিত

০৭/১১/২০২৬ ০৭:৫৪:১৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

‘সৎ ও আমানতদার নেতৃত্ব ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন অসম্ভব’ মাওলানা দিলওয়ার হোসেন

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৭:৫৪:১৭ অপরাহ্ন

‘সৎ ও আমানতদার নেতৃত্ব ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন অসম্ভব’ মাওলানা দিলওয়ার হোসেন

‎‘খেলাফত প্রতিষ্ঠার মহান লক্ষ্য, আদর্শ ও স্বপ্ন’ সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​শুক্রবার (৬ নভেম্বর) রাতে স্থানীয় ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুটি অধিবেশনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা তাদের সাংগঠনিক প্রতিবেদন ও মতামত পেশ করেন এবং দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
‎
‎​খলাছড়া ইউনিয়ন শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাফিজ কাওছার আহমদ ও সহকারী সেক্রেটারি মাস্টার আতাউল্লাহ বাহারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা দেলোয়ার হোসাইন।
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, “একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে খেলাফত মজলিসের কর্মীদের ব্যক্তিগত চরিত্র গঠনে সবার আগে মনোযোগী হতে হবে। সৎ, যোগ্য এবং আমানতদার নেতৃত্ব ছাড়া সমাজের প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়।”
‎
‎​তিনি আরও বলেন, “আদর্শের পরিবর্তন ছাড়া কেবল আইন করে সমাজে দুর্নীতি দূর করা সম্ভব নয়। মানুষের নৈতিক আদর্শের পরিবর্তন অত্যন্ত জরুরি। খেলাফত মজলিসে এমন কোনো কর্মী নেই যারা দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কাজের সাথে লিপ্ত। এই সংগঠনটি একটি সৎ ও আদর্শ নাগরিক গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি শুধু রাজনৈতিক মাঠে নয়, বরং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে এবং সংগঠনের আদর্শ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ওয়ার্ডভিত্তিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
‎
‎​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি মিজানুর রাহমান, এবং উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক রহমত আলী হেলালী।
‎
‎এছাড়াও ​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন খলাছড়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডা. তাজ উদ্দিন, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আহমদ উল্লাহ গুলজার এবং ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি হাফিজ সাইফুর রহমান,উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, মাওলানা আব্দুল হামিদ জালাল, ইউনিয়ন শাখার সহ-সভাপতি তজম্মুল আলী মেম্বার, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, যুব নেতা হাফিজ আহমদ,মাওলানা আব্দুল আজিজ, হাফিজ বিলাল আহমদ ও অনলাইন অ্যাক্টিভিস্ট নূর আহমদসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
‎
‎​অনুষ্ঠানের শেষ পর্যায়ে খলাছড়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সমাপনী বক্তব্য ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কেএন