প্রকাশিত

০৭/১১/২০২৬ ০৮:১১:০৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র লাল রায় আর নেই

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৮:১১:০৭ অপরাহ্ন

দিরাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র লাল রায় আর নেই

দিরাই দোওজ নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি রবীন্দ্র লাল রায় রবি(৯২) আর নেই।

শনিবার( ৭ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে পৌর শহরের দোওজ গ্রামের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে দিরাইয়ের ব্যবসায়ী সমাজ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 
মৃত্যু কালে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি

শুভাকাঙ্ক্ষীরা জানান, রবীন্দ্র লাল রায় একজন সদালাপী, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ ছিলেন। ব্যবসার পাশাপাশি মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডে তিনি সবসময় সামনে থেকে কাজ করেছেন। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

কেএন