প্রকাশিত

২০/১১/২০২৫ ০৬:২১:২১ অপরাহ্ন

গণমাধ্যম

সুইডেন বিএনপির উদ‍্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৬:২১:২১ অপরাহ্ন

ছবি: ।


গেল ১৬ই নভেম্বর রবিবার সন্ধ্যায় রাজধানী Stockholm এর সেরটর্প এলাকায় সুইডেন বিএনপির উদ‍্যোগে আয়োজন করা হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল হাসান খান বাবুর সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক রেজাউল করিম শিশিরের সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ড: তারেক মাহফুজ প্রতিষ্ঠাতা সভাপতি সুইডেন বিএনপি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক সভাপতি মোতাহের হোসেন জাহাঙ্গীর , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাছিত চৌধুরী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ‍্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন,তারা বলেন বিএনপির একমাত্র রাজনীতি হওয়া উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শের রাজনীতি। এছাড়াও বক্তারা আসছে নির্বাচনে প্রবাসী ত‍্যাগী নেতাদের মনোনয়ন দেয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন ড: গাজী মহিউদ্দিন, হেলাল উদ্দিন হেলু, কবির আহমেদ,শফিউল সিদ্দিকী রিপন। ওয়াসি উদ্দিন খান পাঠান, আশিকুর রহমান কানন প্রমুখ।

শুভ প্রতিদিন/এমকে