প্রকাশিত

০৩/১১/২০২৫ ০৫:২৯:২৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৫:২৯:২৮ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানার দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে গিয়ে উল্টে পড়ে। এ ঘটনায় দুটি গাড়ির চালক এবং তিনজন যাত্রী আহত হন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।


শুভ প্রতিদিন/এমকে