প্রকাশিত

০৪/১১/২০২৫ ০২:০৯:০৮ অপরাহ্ন

Advertisement

জাতীয়

নির্বাচনে দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ নিলেন ৪৮ হাজার পুলিশ

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০২:০৯:০৮ অপরাহ্ন

নির্বাচনে দায়িত্ব পালনে বিশেষ প্রশিক্ষণ নিলেন ৪৮ হাজার পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ শেষ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এক প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা পেয়েছেন। এছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
এদিকে সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে তাদের পুলিশের বিশেষ শাখার (এসবি) সহায়তায় ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে। তারা ভোটকেন্দ্রে পুলিশের সহায়তায় শৃঙ্খলা রক্ষা, ব্যালট পরিবহন নিরাপত্তা ও জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
নিরাপত্তা সংক্রান্ত আরও একটি উদ্যোগ হিসেবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ তত্ত্বাবধানে একটি সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement