প্রকাশিত

১৯/১১/২০২৬ ০৬:১৪:৪৭ অপরাহ্ন

Advertisement

জাতীয়

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৬:১৪:৪৭ অপরাহ্ন

অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

“এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে।” অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোর করে দেশ শাসন করেছিল।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের রাজনীতির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদের?” 
চব্বিশের চেতনায় যেভাবে সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বের করে দিয়েছিল, ঠিক সেভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

কেএন

Advertisement
Advertisement
Advertisement