সিলেটে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০১:৩৩:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের শাহপরান (রহ.) থানাধীন খাদিম ১নং রোড সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশা ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মো. মুন্না (২০)। তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
আহতরা হলেন—শাহপরান (রহ.) থানাধীন সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আজমল লস্করের ছেলে মোঃ হাবিবুর লস্কর (৩৫) ও বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।
শুভ প্রতিদিন/এমকে