এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১
প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৪:৩৬:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিকশাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল পয়েন্টের শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হলেন গোয়াইনঘাট উপজেলার ফকাস গ্রামের মতছির আলীর ছেলে আম্বিয়া (২১)।
বুধবার (৫ নভেম্বর) এসএমপি এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা আটক করেন। তল্লাশিতে অটোরিকশাটিতে ৬ হাজার ৭২০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০০ টাকা। এসময় অটোরিকশা জব্দ করা হয় ও চালক আম্বিয়া (২১) গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতীয় এসব চকলেট অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আটক চকলেট ও সিএনজি জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুভ প্রতিদিন/এমকে