প্রকাশিত

০৬/১১/২০২৫ ০৬:১১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

কোম্পানীগঞ্জের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৬:১১:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার (৫ নভেম্বর) রাতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামি  কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত কলিম উল্লাহর ছেলে মজাম উদ্দিন তেরা মিয়া (৪৮)।

র‌্যাব জানায়, মজাম উদ্দিন ২০১১ সালের একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং রায়ের পর থেকেই পলাতক ছিলেন। আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শুভ প্রতিদিন/এমকে