প্রকাশিত

০৭/১১/২০২৫ ০১:০৫:০০ অপরাহ্ন

Advertisement

জাতীয়

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, উত্তরাঞ্চলে কুয়াশার আভাস

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০১:০৫:০০ অপরাহ্ন

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা, উত্তরাঞ্চলে কুয়াশার আভাস

দেশের আবহাওয়ায় ধীরে ধীরে বইতে শুরু করেছে শীতের হাওয়া। রাতের তাপমাত্রা কমছে, ভোরে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তবে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
প্রথম দিন (৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিন (৮ নভেম্বর) থেকে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তৃতীয় (৯ নভেম্বর) ও চতুর্থ (১০ নভেম্বর) দিনে দেশের সার্বিক আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ দুই দিনেই সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে।

এমকে

Advertisement
Advertisement
Advertisement