জৈন্তাপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর
প্রকাশিত: ০৮/১১/২০২৫ ১০:৩৮:০০ পূর্বাহ্ন
ছবি: ।
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মো. হারুন অর রশিদ। তিনি
শুক্রবার (৭ নভেম্বর) আনুমানিক রাত ৯ টার দিকে মো. হারুন অর রশিদ সিলেটের জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে তিনি পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
শুভ প্রতিদিন/এমকে