প্রকাশিত

০৮/১১/২০২৫ ০৪:৫২:২১ অপরাহ্ন

সিলেট জুড়ে

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো জব্দ

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৪:৫২:২১ অপরাহ্ন

ছবি: ।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ ও ৮ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম এবং প্রতাপপুর বিওপি সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করানো ২৬ হাজার ৫১০ কেজি পেঁয়াজ এবং ১২ হাজার ১২০ কেজি টমেটো জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, এসব পণ্য চোরাচালানের মাধ্যমে সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তবে বিজিবির টহলদল সময়মতো অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করতে সক্ষম হয়।

শুভ প্রতিদিন/এমকে