প্রকাশিত

০৮/১১/২০২৫ ০৫:২২:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

জুলাই সনদ বাস্তবায়নে সরকার সময় নষ্ট করছে

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৫:২২:১০ অপরাহ্ন

ছবি: ।

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার নামে সময় নষ্ট করে সরকার জাতির সাথে এখন নতুন খেলা খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শনিবার (৮ নভেম্বর) দুপুরে সিলেটের একটি হোটেলে নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠা সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।
বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আদুল কাইয়ুম চৌধুরী। এছাড়া সভায় সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সময় তিনি আরো বলেন, কমিশনে যারা ছিলেন তারা গুনী কিন্তু তারা এদেশের না। তারা দেশের সংবিধান নিয়েও সেভাবে বলতে পারেন না। এছাড়া নির্বাচনের আগে কিছু সংকট সৃষ্টি হলেও শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় নারীদের মাঠে নেমে ধানের শীষের প্রচারণা চালানোর জন্য বিশেষ গুরুত্ব দেন তিনি।


শুভ প্রতিদিন/এমকে