ছবি: ।
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে অবস্থিত কবরস্থান দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা হয়েছিল। সেখানে নির্মাণ করা হয়েছিল দোকান। জেলা প্রশাসক মো. সরোয়ার আলমের নির্দেশে দীর্ঘ ২০ বছর ধরে অবৈধ দখলে থাকা কবরস্থানের জমি অবৈধ দখলমুক্ত করা হয়। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, সকাল ১০টায় অভিযান পরিচালনা শুরু হয়। অভিযানে আরও উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি সিলেট সদর সরকার মামুনুর রশীদ।
তিনি বলেন, জেলা প্রশাসক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল পুনরায় সংঘটিত না হয়। অভিযানের সময় সাহেবের বাজার ও ফড়িংউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সীমানা সংক্রান্ত বিরোধও সমাধান করা হয়েছে। এছাড়াও সাহেবের বাজার উন্নয়নের জন্য ড্রেন নির্মাণ, প্রবেশপথ তৈরি, সিসি ক্যামেরা স্থাপন এবং তোহা বাজারের শেড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে