প্রকাশিত

০৮/১১/২০২৫ ০৭:৫০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আহত ৭

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৭:৫০:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট-ভোলাগঞ্জ সড়কের লাছুখাল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন—কয়েস মিয়া, আছমা বেগম, ফয়জুল আমিন, আল আমিন, পারবিন বেগম ও জুনাকি বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, থানা বাজার পয়েন্ট থেকে টুকেরবাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা লাছুখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী পাথরবাহী ট্রাকটি সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সাতজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ তথ্য নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


শুভ প্রতিদিন/এমকে