প্রকাশিত

১৫/০৪/২০২৬ ০৩:৪৩:১৮ অপরাহ্ন

লাইফস্টাইল

অগ্ন্যাশয়ের ক্যানসা চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার

অগ্ন্যাশয়ের ক্যানসা চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার

প্রকাশিত: ১৫/০৪/২০২৬ ০৩:৪৩:১৮ অপরাহ্ন

ছবি: ।

একটি ক্লিনিক্যাল অনকোলজি প্রতিষ্ঠান জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রে অগ্ন্যাশয়ের ক্যানসারের জন্য পরীক্ষামূলক একটি নতুন ট্যাবলেট আবিষ্কৃত হয়েছে। এই ওষুধ সেবনে কেমোথেরাপির তুলনায় রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।


অগ্ন্যাশয়ের ক্যানসার বেশ আক্রমণাত্মক ও প্রাণঘাতী একটি ক্যানসার। গবেষণায় দেখা গেছে, অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীরা যদি প্রতিদিন একবার ‘ড্রেক্সোনরাসিব’ (Drexonras) নামক ওষুধ গ্রহণ করেন, তাহলে প্রচলিত কেমোথেরাপি নেওয়া রোগীদের তুলনায় মৃত্যুঝুঁকি প্রায় ৬০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।



প্রায় ৫০০ জন রোগী নিয়ে পরিচালিত একটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল থেকে এই ফল পাওয়া গেছে। গবেষকদের মতে, এই ওষুধটি উন্নত পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসার রোগীদের জন্য তুলনামূলকভাবে বেশি কার্যকর এবং কম কষ্টদায়ক একটি বিকল্প চিকিৎসা হতে পারে।


হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ব্রায়ান উলপিন বলেছেন, যেসব রোগীর ক্ষেত্রে কেমোথেরাপির পরও ক্যানসার নিয়ন্ত্রণে আসে না, তাদের জন্য এই নতুন ওষুধটি একটি উজ্জ্বল সম্ভাবনা।



এইচ বি বা